×

জাতীয়

দিনাজপুরের বীরগঞ্জে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০১৯, ১১:০৬ এএম

দিনাজপুরের বীরগঞ্জে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

দিনাজপুরের বীরগঞ্জে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পাশে নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাচা রাস্তার পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত বিপ্লব চন্দ্র রায় (২৫) ও হানিফুর রহমানের (২৮) বাড়ি বীরগঞ্জ উপজেলার দেবীপুর এলাকায়। তারা দুজন বন্ধু বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাচা রাস্তার ধারে স্থানীয়রা দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বীরগঞ্জ থানার পরিদর্শক শাকিলা পারভীন জানান, মরদেহ দুটি উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App