×

জাতীয়

সিরাজগঞ্জের কামারখন্দে বাসচাপায় নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০১৯, ১১:২৫ এএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৩০) এক হেলপার নিহত হয়েছেন। একই এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ বাসযাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার কোনাবাড়ি মফিজ মোড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বুড়িমারি থেকে ঢাকাগামী বরকত পরিবহনের একটি যাত্রীবাহী বাস কামারখন্দ উপজেলার কোনাবাড়ি মফিজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ বাসযাত্রী আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। গুরুত্বর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠিয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত দুটি বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App