×

জাতীয়

নিখোঁজের চার দিন পর কুষ্টিয়ায় স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৭, ১২:৫৫ পিএম

নিখোঁজের চার দিন পর কুষ্টিয়ার কুমারখালীতে  আব্দুল জব্বার (৭০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল জব্বার একই এলাকার মৃত রমজান আলীর ছেলে। নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশের আলী বিশ্বাস জানান, কুমারখালীর জে এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন আব্দুল জব্বার। সাত বছর আগে তিনি আবসরে যান। গত শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সন্ধান চেয়ে পরিবারের লোকজন এলাকায় মাইকিংও করেন। বুধবার সকালে গ্রামের একটি ডোবাতে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, এ ব্যাপারে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল নিখোঁজের পরিবার। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App