×

জাতীয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০২:৩৬ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস ও লেগুনা সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। রবিবার পৌনে ১টার দিকে বগুড়া নগরবাড়ী হাইওয়ের বোয়ালিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- উল্লাপাড়ার কৃষ্ণপুর গ্রামের সবুজ (৩০) ও উপজেলার পাগলা বোয়ালিয়া এলাকার রেজাউল (৩২)। বর্তমানে ওই সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ। ঘটনাস্থলেই লেগুনাচালকসহ আট যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন দুজন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App