×

জাতীয়

বগি লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৭, ১১:১৫ এএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভাটেরা বাজার স্টেশন অতিক্রম করে মাইজগাঁও যাবার মাঝপথে একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান, উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার না করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ঘটনার পর রেলওয়ের উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App