×

জাতীয়

বগুড়ার শেরপুরে ট্রাক ও সিএনজি সংঘর্ষে তিনজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৭, ০৩:২৫ পিএম

মাটি বোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বগুড়ার শেরপুরে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২জন। উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মিতু বেগম (২৮), তার শিশুকন্যা মিম (২) ও পাশের বড়াইদহ গ্রামের গেন্দা মিয়ার ছেলে আব্দুস সোবহান (৪০)। আহতরা হলেন- সীমা বেগম (৩০) ও তার মেয়ে রুবি (১০)। এরা নিহত আব্দুস সোবহানের স্ত্রী ও মেয়ে। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তারা। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শেরপুর উপজেলা থেকে মাটিবোঝাই করে একটি ট্রাক (বগুড়া-ট-১১-০৪১২) ধুনট উপজেলার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি ওই স্থানে পৌঁছালে শেরপুর উপজেলাগামী যাত্রীবোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হন। বাকিরা আহত হন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি ঘটনাস্থলে রয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App