×

জাতীয়

৩০ নভেম্বরের মধ্যেই সাত কলেজের ফল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৭, ০৩:২৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১১-১২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফল আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশের আশ্বাস দিয়েছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। আজ সোমবার দুপুরে ভিসি কার্যালয় সংলগ্ন কনফারেন্স লাউঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়কালে এ আশ্বাস দেন উপাচার্য। গতকাল রোববার রাজধানীর নীলক্ষেতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে দেখা করে নভেম্বর মাসের মধ্যে চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশের আশ্বাস দিয়েছিলেন। এর আগে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ফল প্রকাশের দাবিতে গত বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে এলে বাধার মুখে পড়েন।
 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App