×

জাতীয়

বেনাপোলে ২০টি স্বর্ণেরবারসহ দুই ভারতীয়কে আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৭, ০২:৪৩ পিএম

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল চেকপোস্টে ২০টি স্বর্ণেরবারসহ দুই ভারতীয়কে আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। শুক্রবার দুপুর ১টার দিকে ওই যাত্রীরা ভারতে যাওয়ার সময় সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশী চালিয়ে পেটের মধ্য থেকে স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়। আটকরা হলেন- ভারতের দিল্লির উত্তম নগর এলাকার মাহেন্দার বর্মার ছেলে সঞ্জিব বর্মা (৪৮) ও কলকাতার ইকবালপুরের নূরুল হকের ছেলে নসরুল হক (৩৬)। এর আগে ভারতে পাচারের সময় গত বুধবার (২৯ নবেম্বর) সকালে শরীয়তপুরের হাজি সাফদার মাতবরকান্দি উপজেলার নাওডুবা জাজিরা গ্রামের ইব্রাহিম মাতম্বরের ছেলে ইলিয়াস ও গোপালগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর খানের ছেলে মোহাসিন খানকে ১০টি স্বর্ণেরবারসহ আটক করেন কাস্টমস গোয়েন্দা সদস্যরা। কাস্টমস গোয়েন্দা সূত্র জানা যায়, স্বর্ণ পাচারের বিষয়ে তাদের কাছে আগে থেকে তথ্য ছিলো। বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে বের হওয়ার পথে ওই দুই ভারতীয়কে আটক করা হয়। তারা প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে শরীর তল্লাশি চালিয়ে দু’জনের মলদ্বারের মধ্য থেকে দুই কেজি ওজনের ১০টি করে ২০টি স্বর্ণেরবার পাওয়া যায়। বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App