×

জাতীয়

আবারও দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০১৯, ০৪:৩৭ পিএম

আবারও দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ছে
দ্রুত বিচার আইনের মেয়াদ আবারও ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় সংসদে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল-২০১৯ উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জসান খান কামাল বিলটি উপস্থাপন করেন। এ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিলটিতে দ্রুত বিচার আইনের মেয়াদ ৫ বছর বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। বিলটি উত্থাপনের পর অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে স্থায়ী কমিটিকে বিলটি সংসদে দিতে বলা হয়েছে। সংসদের চলতি অধিবেশনেই এই বিলটি পাসের সম্ভাবনা রয়েছে। এর আগে দ্রুত বিচার আইনের বর্তমান মেয়াদ চলতি বছরের ৯ এপ্রিল শেষ হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুত ও কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে চাঁদাবাজি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহনের ক্ষতিসাধন, স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিনষ্ট করা, ছিনতাই, দস্যুতা, ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টি, দরপত্র ক্রয়, বিক্রয়, গ্রহণ বা দাখিলে জোরপূর্বক বাধা প্রদান বা প্রতিবন্ধকতা সৃষ্টি, ভয়-ভীতি প্রদর্শন ইত্যাদি গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিতকরণের মাধ্যমে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নতির লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ প্রণয়ন জারি করা হয়েছিল। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এই দ্রুত বিচার আইন প্রণয়ন করা হয়। এটি সংসদে পাসের পর তা দুই বছরের জন্য কার্যকর করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বকে সম্মিলিত উদ্যোগের আহ্বান নেপালের

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বকে সম্মিলিত উদ্যোগের আহ্বান নেপালের

শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

কেন রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী?

কেন রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী?

রাষ্ট্রের প্রান্তে নির্বাসিত নাগরিকেরা

রাষ্ট্রের প্রান্তে নির্বাসিত নাগরিকেরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App