×

জাতীয়

রাজধানীর দিয়াবাড়িতে ট্রাক চালকের হাতে লেগুনা চালক খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৭, ০৩:৪৩ পিএম

রাজধানীতে শাহ আলী থানার দিয়াবাড়ি এলাকায় ট্রাক চালকের হাতে সেলিম নামের লেগুনা চালক খুন হয়েছেন। শুক্রবার সকাল আনুমানিক ৭টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে দিয়াবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে লেগুনার ধাক্কা লাগলে লেগুনার বাম্পার ছুটে যায়। এতে দুই চালকের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ট্রাক চালক লেগুনা চালককে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসি বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যান।তবে তার নাম জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ট্রাক চালক লেগুনা চালক সেলিমকে কিছু দিয়ে আঘাত করেছেন। সুরতহাল তৈরির সময় এটা দেখা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App