×

জাতীয়

হোমনায় জাপার ইউপি সভাপতি কতৃক যুবককে কুপিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৭, ১২:৪৯ পিএম

কুমিল্লার হোমনায় ব্যাডমিন্টন খেলকে কেন্দ্র করে রুবেল (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন জাতীয়পার্টির (জাপা) নেতাকর্মীরা। এঘটনায় ঘাগুটিয়া ইউনিয়নের জাপার সভাপতি মালেক আফসারিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুবেল ওই গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, পূর্ব অর্ন্তকোন্দলের জের ধরে ইউপি জাপার সভাপতি মালেক আফসারি তার বাহিনী নিয়ে রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। হোমনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দড়িচর গ্রামে রুবেলসহ কিছু ছেলে ব্যাডমিন্টন খেলছিলেন। এসময় ঘাগুটিয়া ইউনিয়নের জাপার সভাপতি মালেক আফসারির গ্রুপের মুন্না এসে খেলতে চায়। কিন্তু খেলা শুরু হয়ে যাওয়ায় মুন্নাকে খেলতে দেয়নি রুবেল। এনিয়ে মাঠেই কথা কাটাকাটি শুরু হয়। খবর পেয়ে মালেক আফসারি ও তার লোকজন মাঠে আসেন। পরে রুবেলের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায় রুবেলকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এতে আরো দু'জন আহত হন। এ ঘটনায় মালেক আফসারি ও তার সঙ্গের আরো তিনজনকে আটক হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্কুল ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, অতঃপর

স্কুল ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, অতঃপর

ট্রাফিক আইন লঙ্ঘন করায় গাড়িতে মামলা, খুশি বিমানমন্ত্রী

ট্রাফিক আইন লঙ্ঘন করায় গাড়িতে মামলা, খুশি বিমানমন্ত্রী

শরীর সায় না দিলেও ভালোবাসার টানে এসেছি

সংসদে আবেগাপ্লুত মির্জা আব্বাস শরীর সায় না দিলেও ভালোবাসার টানে এসেছি

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, ‘এসআরবি’ গঠনের বিল সংসদে

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, ‘এসআরবি’ গঠনের বিল সংসদে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App