×

জাতীয়

শোভাযাত্রা বের করাকে কেন্দ্র করে সরাইলের দুই গ্রামে ১৪৪ ধারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৭, ০২:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ও দেওড়া গ্রাম এবং এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (০১ ডিসেম্বর) দিনগত রাত ২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, একটি প্রোগ্রাম উপলক্ষে পাশাপাশি গ্রাম শাহবাজপুর ও দেওড়ায় শোভাযাত্রা বের করাকে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তাই সম্ভাব্য সংঘর্ষ এড়াতে শুক্রবার রাত ২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত এ দুই গ্রাম ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও শোভাযাত্রাসহ গণজমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ওসি আরও জানান, ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কনট প্লেসে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ, আটক প্রায় দেড়শ

‘তেরঙা যাত্রা’ কনট প্লেসে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ, আটক প্রায় দেড়শ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু-হামের রোগীর ঢল

শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু-হামের রোগীর ঢল মশারি-নার্স সংকটে বাড়ছে ভোগান্তি

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার

প্রধানমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App