×

জাতীয়

কাকরাইলে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৭, ১২:১৭ পিএম

রাজধানীর কাকরাইল মোড়ে বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম আছিয়া বেগম।রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে। নিহত আছিয়া বেগমের ছেলে ইরশাদ বলেন, ভোর পাঁচটার সময় আমার মা একটি সিএনজিযাগে সাভারের আমিনবাজার থেকে কমলাপুর রেলস্টেশনে উদ্দেশে আসছিলেন। সিএনজিটি কাকরাইল মোড়ে আসা মাত্র বিপরীত দিকে থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে সিএনজিটি উল্টে আমার মা গুরুতর আহত হয় । পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ভোর ছয়টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর সিএনজিচালক ও বাসচালক উভয়ই পালিয়ে গেছে বলে জানান ইরশাদ। নিহত আছিয়া বেগম তার একমাত্র ছেলে ইরশাদের সঙ্গে সাভারের আমিনবাজারে থাকতেন। তিনি শেরপুর জেলার নকলা থানার চরমোজা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App