×

জাতীয়

চট্টগ্রামে জানালার সঙ্গে টাই লাগিয়ে ১০ বছরের শিশুর আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৭, ১০:৪২ এএম

চট্টগ্রামে পড়ার ঘরের জানালার সঙ্গে টাই লাগিয়ে আত্মহত্যা করেছে ১০ বছরের শিশু সানিয়া আকতার। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসাইন জানান, মঙ্গলবার রাত ১০টায় সানিয়াকে জরুরি বিভাগে আনা হয়। সে কক্সবাজার জেলার টেকনাফের হ্নিলা মৌলভীবাজার মিয়া বাড়ির আবদুস শুক্কুরের মেয়ে। সানিয়ার ভাই ফয়সাল পুলিশকে জানিয়েছে, বাসার পড়ার ঘরে জানালার সঙ্গে টাই লাগিয়ে গলায় ফাঁস দিয়েছে তানিয়া। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, তানিয়ারা নগরীর চকবাজার ডিসি রোডের শিশু কবরস্থান এলাকার রওশন ম্যানশনের চতুর্থ তলায় ভাড়া থাকত। সে স্থানীয় উইলস স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App