×

জাতীয়

ঈশ্বরদীতে যুবকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৭, ০১:২৬ পিএম

ঈশ্বরদীর দাশুরিয়া তেঁতুলতলা থেকে নিখোঁজের ২ দিন পর ওয়ারেজ আলী সরদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি পাবনার ফরিদপুর উপজেলার নেচড়াপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন সরদারের ছেলে। থানাসূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উপজেলার দাশুরিয়া ইউনিয়নের তেঁতুলতলা পাকা রাস্তার পাশে স্থানীয়রা ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ওয়ারেজের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে পাবনার চাটমোহর উপজেলার দোলং গ্রামের স্থানীয় মেম্বার সাদেক আলী জানান, পেশায় ট্রাক চালক হলেও আসলে তিনি আন্ত‍ঃজেলা গরু চোর দলের সদস্য। দুইদিন আগে তিনি ট্রাক নিয়ে বাড়ি থেকে বের হন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে। নিহতের নামে নাটোর গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনা সদর থানায় গরুচুরি ও মাদক আইনে কয়েকটি মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানীতে ভোর থেকেই বৃষ্টি, দিনভর যেমন থাকবে আবহাওয়া

রাজধানীতে ভোর থেকেই বৃষ্টি, দিনভর যেমন থাকবে আবহাওয়া

রাজধানীতে আজ কোথায় কী?

রাজধানীতে আজ কোথায় কী?

কী ঘটেছিল ইতিহাসের আজকের এই দিনে

কী ঘটেছিল ইতিহাসের আজকের এই দিনে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App