×

জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দ‍ুর্ঘটনায় গৃহবধূ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৭, ০২:৪৬ পিএম

সড়ক দ‍ুর্ঘটনায় কুষ্টিয়ায় রোজিনা খাতুন (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওহায়েদ নামে অপর একজন। বুধবার সকাল ১০টার দিকে শহরতলীর মঙ্গলবাড়িয়া জিকে রেস্ট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। রোজিনা সদর উপজেলার বারখাদা এলাকার মিন্টু চালকের স্ত্রী। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, সকালে দেবর ওহায়েদের সঙ্গে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহর থেকে বারখাদায় যাচ্ছিলেন রোজিনা। পথে শহরতলীর মঙ্গলবাড়িয়া জিকে রেস্ট হাউজের সামনে এলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রোজিনা নিহত ও ওহায়েদ আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা’

শিক্ষামন্ত্রী ‘নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা’

ছাদে সোলার বসালে মিলবে প্রণোদনা, প্রজ্ঞাপন জারি

ছাদে সোলার বসালে মিলবে প্রণোদনা, প্রজ্ঞাপন জারি

নেপালের বন্যার্তদের পাশে সিআইএস-ডিসিএইচটি

নেপালের বন্যার্তদের পাশে সিআইএস-ডিসিএইচটি ওষুধ-স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর

লক্কড়-ঝক্কড় বাস কীভাবে ফিরবে রাস্তায়?

লক্কড়-ঝক্কড় বাস কীভাবে ফিরবে রাস্তায়?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App