×

জাতীয়

আওয়ামী লীগের ডাকে রাঙামাটিতে হরতাল চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৭, ১০:২৯ এএম

দুর্বৃত্তদের হামলায় জেলার জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে হত্যা এবং বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমাকে শারিরীক নির্যাতনের প্রতিবাদে আওয়ামী লীগের ডাকে রাঙামাটিতে সকাল থেকে হরতাল চলছে । হরতাল সমর্থনে সকাল ৬টা থেকে শহর এবং উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে। হরতালের কারণে জেলার বাইরে কোথাও কোনো প্রকার যানবাহন ছেড়ে যেতে পারেনি। এমনকি বাইরে থেকেও জেলায় কোনো প্রকার যানবাহন ঢুকতে পারেনি। জেলা সদরসহ উপজেলাগুলোতে সড়ক ও পানি পথে সব ধরনের যান চলাচল এবং দোকানপাটসহ যাবতীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে জেলায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App