×

জাতীয়

মাহী বি চৌধুরীকে দুদকের জিজ্ঞাসাবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ১২:৩৮ পিএম

মাহী বি চৌধুরীকে দুদকের জিজ্ঞাসাবাদ
যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য। রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন মাহী বি চৌধুরী। এখনও তাকে জিজ্ঞাসাবাদ চলছে। দুদক সূত্রে জানা গেছে, মাহীর স্ত্রী আশফাহ্ হক লোপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিনি আসেননি। জানা গেছে, মাহী ও তার স্ত্রী বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে বিপুল অর্থ পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও অজ্ঞাত খাত থেকে আয়ের টাকা তারা কৌশলে বিদেশে নিয়ে গেছেন। বিএনপি সরকারের সময় সহ বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থের মালিক হয়েছেন তিনি। এসব অভিযোগ প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। উপপরিচালক জালাল উদ্দিন আহমেদের নেতৃত্বে অনুসন্ধান দল গঠন করা হয়। পরে অভিযোগ সম্পর্কে বক্তব্য দিতে মাহী ও তার স্ত্রীকে দুদকে হাজির হতে বলা হয়। মাহী ও তার স্ত্রীর সম্পদ, সম্পদের উৎস, ব্যাংক হিসাব জানতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংকের সহযোগিতা নেয়া হচ্ছে বলেও জানান দুদকের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App