×

জাতীয়

রাঙামাটিতে মহিলা আ’লীগের সহ সভাপতির ওপর হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৭, ০১:৩০ পিএম

রাঙামাটিতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ঝর্ণা খীসা ও তার স্বামী-সন্তানকে আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে ১০-১৫ জনের একটি দল ঝর্ণার বাড়িতে অতর্কিত হামলা চালায়। ঝর্ণার স্বজনরা জানান, রাতে ঝর্ণা চাকমা, তার স্বামী জীতেন্দ্র লাল চাকমা ও ছেলে রণ বিষ্ণু চাকমাকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে। তারা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার জন্য তারা পাহাড়ের একটি আঞ্চলিক সংগঠনকে দায়ী করেছেন। তাদের অভিযোগ বুধবার বিকেলে ঝর্ণা আওয়ামী লীগের সমাবেশে একটি আঞ্চলিক দলের বিরুদ্ধে কথা বলার কারণে এ হামলা হয়েছে। রাঙামাটি কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) লিমন বোস জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App