×

জাতীয়

বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন : মেনন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৭, ০২:৫৬ পিএম

সহায়ক সরকারের আওতায় আগামী নির্বাচন হবে না। বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন । বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ঐতিহাসিক ভাটপাড়া নীলকুঠিতে ডিসি ইকোপার্ক উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পর্যটন মন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে ১৪ দলের জোটভুক্ত। বিএনপি নির্বাচনে না এলেও নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১২টার দিকে মূল গেটে ফিতা কেটে ও ফলক উদ্বোধনের মধ্য দিয়ে ইকোপার্কের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- মেহেরপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মকবুল হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পাল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

জামায়াতের ছায়া বাজেটে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবনা

জামায়াতের ছায়া বাজেটে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App