×

জাতীয়

রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৯, ০৪:১৯ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুলু মিয়া (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুলু মিয়া রংপুর কোতোয়ালি উপজেলার পাগলাপীর গ্রামের বাসিন্দা। তিনি রায়েরবাগ এলাকার একটি রিকশার গ্যারেজে থাকতেন। নিহত দুলু মিয়ার পরিচিত আবদুল জলিল জানান, দুপুরে রায়েরবাগ ফুটওভারব্রিজের নিচের রাস্তা পারাপারের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App