×

জাতীয়

ঘুষসহ নৌ পরিবহনের সার্ভেয়ার সাইফুর আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৫ পিএম

ঘুষসহ নৌ পরিবহনের সার্ভেয়ার সাইফুর আটক

প্রতিকী ছবি

ঘুষের দুই লাখ টাকাসহ নৌ পরিবহন অধিদপ্তরের সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় তার নিজ কার্যালয় থেকে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি টিম তাকে হাতে-নাতে আটক করে। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক জানায়, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মির্জা সাইফুর রহমানকে আটক করতে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় থেকে বিশেষ টিম গঠন করা হয়। অভিযোগকারীর কাছ থেকে জাহাজের সার্ভে সংক্রান্ত কাজ করে দেওয়ার জন্য ঘুষ হিসেবে দুই লাখ টাকা গ্রহণকালে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে এ বিষয়ে মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App