×

জাতীয়

বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৭, ১১:২৪ এএম

বরিশালের বানারীপাড়া উপজেলায় বাসের ধাক্কায় মাহিন্দ্রর (থ্রি হুইলার) দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মাহিন্দ্র চালকসহ দুইজন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার নরউত্তমপুর এলাকার সুকান্ত বাবু স্মৃতি সংসদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জোনাকী নামের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে বানারীপাড়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী মাহিন্দ্রকে বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রর দুই যাত্রীর মৃত্যু হয়। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান , আহত ২ যাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App