×

জাতীয়

প্রধানমন্ত্রী মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য নির্ভর বক্তব্য দিয়েছেন : ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৭, ১২:৩২ পিএম

সৌদি আরবে চেয়ারপারসন খালেদা জিয়া, তার দুই ছেলে- তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে বিএনপি। শুক্রবার সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কম্বোডিয়া সফর সম্পর্কে অবহিত করতে গতকাল বৃহস্পতিবার সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি সৌদি আরবে জিয়া পরিবারের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের দাবি করেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন,  বিএনপি চেয়ারপারসনকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই তিনি এই অলীক অপপ্রচার করছেন।’ তিনি প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করে খালেদা জিয়া ও জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুমকি দেন বিএনপির এই নেতা। তবে বক্তব্য প্রত্যাহারের সময়সীমা বা কত দিনের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হবে- এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘সেটা সময়ই বলে দেবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, সারাদেশে ভারী বৃষ্টির আভাস

পাঁচ বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, সারাদেশে ভারী বৃষ্টির আভাস

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

সকালে মাঠে মানছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

সকালে মাঠে মানছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App