×

জাতীয়

সাগরে জাহাজডুবি, জীবিত উদ্ধার ১৪ নাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৩ পিএম

সাগরে জাহাজডুবি, জীবিত উদ্ধার ১৪ নাবিক
বঙ্গোপসাগরের পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে উত্তাল সমুদ্রে ডুবে যাওয়া কন্টেইনারবাহী কার্গো জাহাজ এমভি আরগো থেকে ১৪ নাবিককে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী জাহাজ সাঙ্গু। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নৌ সদর দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঘটনার পর থেকে গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সাঙ্গু’ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। শুক্রবার সকালে ১৪ জনকে সাগরে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকরা নাবিকরা হলেন- জাহাজের ক্যাপ্টেন নোয়াখালীর কাজী আব্দুল্লাহ আল মুহিত (৩৫), চিফ ইঞ্জিনিয়ার চট্টগ্রামের হাসান রেজা খালিদ (৩২), চিফ অফিসার গোপালগঞ্জের কাজী মাহমুব আলম (২৮), সেকেন্ড ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জের নূর আলম হিমেল (২৬), থার্ড মাস্টার নোয়াখালীর মোজাম্মেল হোসেন (২৪), বোসনমেট ফেনীর রফিক উল্লাহ (৫৯), অ্যাবল সিম্যান চট্টগ্রামের মো. জুবায়ের হোসেন (২৪), অর্ডিনারি সিম্যান ফরিদপুরের সুজন মুখার্জি (২০), অর্ডিনারি সিম্যান ভোলার শাহাবুদ্দিন (২১), লক্ষ্মীপুরের শাহাদাৎ হোসেন (৩৭), চট্টগ্রামের জামিরুল ইসলাম (৩০), রংপুরের শহীদ মিয়া (২৩), চট্টগ্রামের রাজু (২৫) এবং আব্দুর রশিদ (৫০)। উদ্ধার হওয়া নাবিকরা বর্তমানে সমুদ্রে নৌবাহিনী জাহাজ সাঙ্গুতে অবস্থান করছেন। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়া হয়েছে।
 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বের অন্যতম সুন্দর ৩ প্রজাতির পাখি

বিশ্বের অন্যতম সুন্দর ৩ প্রজাতির পাখি

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়লো ‘মাইকেল’

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়লো ‘মাইকেল’

বন্যার পানিতে যেসব ভুল কখনো করবেন না

বন্যার পানিতে যেসব ভুল কখনো করবেন না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App