×

জাতীয়

প্রধান প্রকৌশলীসহ ১১ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ০৩:৫০ পিএম

প্রধান প্রকৌশলীসহ ১১ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে সহ ১১ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার ( ৩০ অক্টোবর) অনুসন্ধান দলের প্রধান পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা চিঠি পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন বরাবর পাঠানো হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে। যাদের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তারা হলেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, মোহাম্মদ শওকত উল্লাহ, মোহাম্মদ ফজলুল হক, আব্দুল কাদের চৌধুরী, মোঃ আফসার উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মোমেন চৌধুরী, মোঃ রোকন উদ্দিন, সিনিয়র সহকারী মমিতুর রহমান, এবং কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম। দুদকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশে মানিলন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদকের কাছে তথ্য থাকায় এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App