×

জাতীয়

গোদাগাড়ী সীমান্তে হত্যার তিন দিন পর আবুর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৭, ০৪:২২ পিএম

গুলি করে হত্যার তিন দিন পর বাংলাদেশি যুবক নাশরাফ হোসেন ওরফে আবুর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিএসএফ-৪ ব্যাটালিয়নের সদস্যরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিএমসি সীমান্ত ফাঁড়ির সদস্যদের কাছে আবুর মরদে হস্তান্তর করে। আবু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত লাগোয়া চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। বুধবার দুপুরে গোদাগাড়ী ডিএমসি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফরিদ আহমেদ এ তথ্য জানান। জানতে চাইলে বিজিবির নায়েক সুবেদার ফরিদ আহমেদ বলেন, মঙ্গলবার গভীর রাতে সীমান্তে মরদেহ বুঝে পাওয়ার পর রাতেই তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর সকালে মরদেহটি দাফন করা হয়। ভারতের অভ্যন্তরে নিহত আবুর মরদেহের ময়নাতদন্ত ও তাদের আইনগত প্রক্রিয়া শেষ করতে হয়। এতে দেরি হওয়ায় মরদেহটি ফেরত পেতেও দেরি হয়েছে বলে জানান বিজিবির এই দায়িত্বশীল কর্মকর্তা। রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, নিহত আবুর মরদেহ পাওয়ার পর বুধবার সকালে তার পরিবার দাফন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আবুর মরদেহ ফেরতের প্রশ্নে গত রোববার দুপুরে পৌনে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত বাংলাদেশ সীমানার কোদালকাটি ইউনিয়নের ৯ নম্বর পিলারের কাছে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মঙ্গলবার গভীর রাতে বিএসএফ মরদেহ ফেরত দেয়। এর আগে শনিবার দিনগত রাত ২টার দিকে আবু ও তার চাচাতো ভাই এছারুল ইসলাম ওরফে মিছুসহ আরও কয়েকজন গরুর রাখাল ডিএমসি সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারত থেকে গরু নিয়ে আসার চেষ্টা করছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বরমতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। গুলিতে কাঁটাতারের বেড়ার কাছেই মারা যান আবু। তবে গুলিবিদ্ধ অবস্থায় মিছু বাংলাদেশের ভেতরে পালিয়ে আসেন। পরে তার মৃত্যু হয়। এরপর নিহত মিছুর মরদেহ তার সহযোগীরা বাড়িতে নিয়ে আসেন। তবে আবুর মরদেহ নিয়ে যায় বিএসএফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App