×

জাতীয়

মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৭, ১০:৩৬ এএম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, তার মৃত্যুতে রাজনীতির অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো। যা অপূরণীয়। বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি অনেক দিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App