×

জাতীয়

মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি রবিউলের মায়ের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ০১:৪৭ পিএম

মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি রবিউলের মায়ের

হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলা মামলার রায়ে ৭ আসামির মৃত্যুদণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন জঙ্গিদের গুলিতে নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ রবিউল ইসলামের মা করিমন নেছা।

রায় ঘোষণার তৎক্ষণিক প্রতিক্রিয়ায় করিমন নেছা বলেন, ‘আজকের দিনটির জন্য সাড়ে তিন বছর অপেক্ষা করেছি। অভিযুক্তদের ফাঁসির রায় হওয়ায় আমি সস্তুষ্ট। দ্রুত এ রায় কার্যকরের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন, বিচার বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামের নিজ বাড়িতে কান্নাজড়িত কণ্ঠে তিনি আরো বলেন, ‘আর যেন কোনো মা সন্তান না হারান, কোনো স্ত্রী যেন স্বামী আর সন্তান যেন বাবাকে না হারান। কেবল যার হারিয়েছে সেই এ ব্যথা বুঝতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App