×

জাতীয়

রুম্পার ঘনিষ্ঠ বন্ধু সৈকত গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ১২:৫৪ পিএম

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার ঘনিষ্ঠ বন্ধু আবদুর রহমান সৈকতকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা কার্যালয়ে (ডিবি)। রবিবার (৮ ডিসেম্বর) রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হবে। রুম্পার ঘনিষ্ঠ বন্ধু সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) আনা হয়েছে শনিবার (৭ ডিসেম্বর) দিনগত রাতে। পরে তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে রুম্পার মরদেহ উদ্ধারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৮ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো তারা ধানমন্ডি ও সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গত বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর ৬৪/৪ নম্বর বাসার নিচে রুম্পার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। হত্যাকাণ্ডের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যার আলামত সংগ্রহ করেন। ঘটনাস্থলের আশপাশে ছেলে ও মেয়েদের হোস্টেল রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App