×

জাতীয়

ডিএনসিসির মেয়র নির্বাচন নিয়ে ইসির বৈঠক শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৭, ১১:৩৬ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন কীভাবে হবে তা নিয়ে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বেলা ১১টায় রাজধানীতে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ডিএনসিসিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের পাশাপাশি ডিএসসিসিতেও সম্প্রসারিত ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর সীমানা ইতোমধ্যে পুনর্বিন্যস্ত করা হয়েছে। এছাড়া এসব ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদের সব তথ্যও প্রস্তুত রাখা হয়েছে। প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ওই পদে উপনির্বাচন করতে হবে ইসিকে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App