×

জাতীয়

নয়াদিল্লীতে ৪৩ জনের প্রাণহানিতে স্পিকারের শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৫:০২ পিএম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের রাজধানী নয়াদিল্লীতে গতকাল রোববার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৩ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার (৯ ডিসেম্বর) এক শোকবার্তায় স্পিকার এ দুর্ঘটনাকে মর্মান্তিক হিসেবে অভিহিত করে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানিয়েছেন। তিনি বিপর্যয়কবলিত পরিবারগুলোকে ধৈর্য্যের সাথে এই দুর্যোগ মোকাবেলা করা এবং আহতদের রোগমুক্তির মাধ্যমে তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানান।

স্পিকার দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উদ্ধার ও পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের হৃদয়বিদারক পরিস্থিতিতে বাংলাদেশ সব সময় ভারতের সাথে সহযোগিতার হাত সম্প্রসারণে প্রস্তুত।

উল্লেখ্য, গতকাল রোববার সকালে নয়াদিল্লীর আনাজী মন্দির এলাকায় একটি হাতব্যাগ তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৪৩ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন।

আরো পড়ুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

যে কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App