×

জাতীয়

নারীশিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার ভূমিকা অতুলনীয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৭:১৪ পিএম

নারীশিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার ভূমিকা অতুলনীয়

নারীশিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার ভূমিকা সমাজে অতুলনীয়। বিশেষ করে অবহেলিত নারীসমাজের অবর্ণনীয় দুর্গতির বাস্তব চিত্র উপস্থাপণ, বিদ্রুপ, কৌতুকরস, বৈজ্ঞানিক যুক্তিবাদ, বিবেকের কষাঘাতে নারীমুক্তির যে আকুতি রোকেয়া তাঁর সাহিত্যকর্ম ও জীবনসংগ্রামের মধ্যে রেখে গেছেন সেখানে তিনি অনন্য।

সোমবার সকালে নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়ার ১৩৯তম জন্ম ও ৮৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেতৃবৃন্দ এমন মন্তব্য করেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শম্পা বসু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, ঢাকা নগর শাখার সভাপতি মুক্তা বাড়ৈ প্রমুখ। সমাবেশ থেকে নারীর প্রতি সকল ধরনের বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে নারী-পুরুষ ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান হয়।

সমাবেশে নেতারা বলেন, সাম্প্রতিক নারী নির্যাতন ও বৈষম্যের ক্রমবর্ধমান চিত্র পরিষ্কারভাবে আমাদের দেখিয়ে দেয় রোকেয়ার জীবন সংগ্রাম এবং চিন্তা, শিক্ষা ও সাহিত্যকর্ম থেকে আমরা কত দূরত্বে অবস্থান করছি। পথে-ঘাটে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, ঘরে-বাইরে সর্বত্র নারীর উপর সহিংসতা, লাঞ্ছনা, অপমানের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সমকাজে সমমজুরি না পাওয়া, যৌতুক, বাল্যবিবাহের বলি হওয়া, সম্পত্তির উত্তরাধিকারে সমঅধিকার না পাওয়া, সিনেমা-নাটক-বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করাÑএসবই স্বাধীন দেশে রোকেয়ার মৃত্যুর ৮৭ বছর পরেও আপামর নারীদের জীবন চিত্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App