×

জাতীয়

এসএ গেমসে পদক জয়ীদের গণভবনে আমন্ত্রণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ১০:৪২ পিএম

এসএ গেমসে বাংলাদেশের সেরা সাফল্যেও উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা । নেপালে পদক জয়ীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী, দাওয়াত দিলেন গণভবনে।

সোমবার (৯ ডিসেম্বর) এসএ গেমসে পদক জয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে আমি অত্যন্ত খুশি। ক্রিকেটার ও অ্যাথলেট সহ সবাইকে অভিনন্দন জানাচ্ছি। গণভবনে সবার দাওয়াত থাকলো।’

২০১০ সালের এসএ গেমসে ১৮টি সোনা ছিল এতদিন বাংলাদেশের সর্বোচ্চ প্রাপ্তি। এবার সেটাকে ছাড়িয়ে গেলো। নবম দিন শেষে ১৯টি সোনা জিতেছে বাংলাদেশ। এছাড়া তাদের ঝুলিতে রয়েছে ৩০টি রুপা ও ৭৩টি ব্রোঞ্জ।

এবারের এসএ গেমসের পদক জয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার। গেমস শুরু হওয়ার আগে এ কথা জানিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একক ইভেন্টে সোনা জয়ী খেলোয়াড়কে দেওয়া হবে ৬ লাখ টাকা। রুপা ও ব্রোঞ্জ জয়ী পাবেন ৩ লাখ ও এক লাখ করে টাকা। অবশ্য দলীয় ইভেন্টে থাকছে ব্যবধান। এতে সোনা জয়ী দল পাবে এক লাখ টাকা। আর রুপা ও ব্রোঞ্জ জয়ী দলকে দেওয়া হবে ৫০ হাজার ও ২৫ হাজার করে টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App