×

জাতীয়

মুক্তিযুদ্ধের সূর্যসন্তানদের জন্য স্বাধীনতার ফল ভোগ করছি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৩ পিএম

মুক্তিযুদ্ধের সূর্যসন্তানদের জন্য স্বাধীনতার ফল ভোগ করছি
মুক্তিযুদ্ধের সূর্যসন্তানদের জন্য স্বাধীনতার ফল ভোগ করছি

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আজকে আমরা যে স্বাধীনতার ফল ভোগ করছি তা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের জন্য। বঙ্গবন্ধু যদি স্বাধীনতার ডাক না দিতেন, মুক্তিযোদ্ধারা যদি যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তেন তাহলে আমরা এই স্বাধীনতা ভোগ করতে পারতাম না। বুধবার (১১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের মোহাম্মদ আকরাম খাঁ হলে ডিএসইসি মুক্তিযোদ্ধা সম্মাননা-২০১৯ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

পরে তিনি বীর মুক্তিযোদ্ধা ভোরের কাগজের মফস্বল সম্পাদক আব্দুল মোতালেব, তরুণ তপন চক্রবর্তী, খোন্দকার আতাউল হক, সাইফুল ইসলাম, আবু তাহের ও মোস্তাফিজ আহমেদকে মুক্তিযুদ্ধের সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, আতাউল হক, সাইফুল ইসলাম ,আবু তাহের প্রমুখ।

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App