×

জাতীয়

বিজয় দিবসে বাসদ-এর শ্রদ্ধাঞ্জলি অর্পণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৩১ পিএম

বিজয় দিবসে বাসদ-এর শ্রদ্ধাঞ্জলি অর্পণ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সোমবার (১৬ ডিসেম্বর) সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ ও রাজেকুজ্জামান রতনের নেতৃত্বে এক প্রতিনিধি দল পুষ্পমাল্য দেন।

মহান বিজয় দিবস উপলক্ষে সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, বিজয়ের ৪৯তম দিবসের আনন্দ উচ্ছাসকে ম্লান করে আছে বকেয়া মজুরি পাওয়ার দাবিতে দুই পাটকল শ্রমিকের করুণ মৃত্যু আর রাজধানী শহরে দুই প্রান্তে আগুনে পুড়ে অবৈধভাবে নির্মিত এক কারখানা কর্মরত ১৯ জন ও অপর কারখানার ১০ জন শ্রমিকের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর বিভিষিকা।

বাঁচার জন্য স্বাধীনতা তাঁদের বাঁচতে দিল না। উন্নয়নের আশির্বাদের বদলে অভিশাপের তা-ব চতুর্দিকে। সুবিধাভোগীদের একটানা বন্দনা গীত থামাতে পারছে না শোষিতজনদের ক্রন্দনধ্বনি। আমরা দেশবাসীকে হারিয়ে যাওয়া মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফিরে পাওয়ার ঐক্যে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানাই। এটাই বিজয় দিবসের আকাঙ্খাকে পুনরায় তুলে ধরবে বলে আমরা বিশ্বাস করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App