×

জাতীয়

রিপোর্টের সঙ্গে খালেদার শারীরিক অবস্থার মিল নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৯ পিএম

রিপোর্টের সঙ্গে খালেদার শারীরিক অবস্থার মিল নেই

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আদালতে পেশ করা মেডিকেল বোর্ডের রিপোর্টের সঙ্গে তার শারীরিক অবস্থার বাস্তবে কোনো মিল নেই বলে অভিযোগ করেছেন তার বোন সেলিমা ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করার পর তিনি এমন অভিযোগ করেছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ৩টা ১০ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী কারারুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন তার পরিবারের পাঁচ সদস্য। তারা হলেন- খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, তার ছেলে অভিক ইস্কান্দার।

হাসপাতালের বাইরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। সাক্ষাৎ করার পর বিকেল সাড়ে ৪টার বের হয়ে এসে সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। এখন তার পেটের ব্যথা। হাঁটাচলা করতে পারছেন না। ঠিকমতো খেতে পারছেন না। ডাক্তার ঠিকমতো ওষুধ দিচ্ছে না। ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। এখানে কীভাবে বাঁচবেন?

সেলিমা ইসলাম আরো বলেন, খালেদা জিয়ার ডায়াবেটিস কন্ট্রোলে আসছে না। ডায়াবেটিসের সুগার ১২ এর নিচে কখোনই আসেনি। ১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে। আজ ১৫ আছে। বেগম জিয়া প্যারোলে মুক্তির ব্যাপারে কিছু বলেছেন কিনা সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তার সঙ্গে কোনো কথা হয়নি। তিনি বলেন, তারা খালেদ জিয়াকে তো জামিন দিলো না। তার শারীরিক অবস্থা বিবেচনা করে জামিন দিতে পারতো। জামিন মানে তো মুক্তি না। জামিন না দেয়াকে নজিরবিহীন বলেও মন্তব্য করেছেন খালেদা জিয়া।

গত ১৪ ডিসেম্বর স্বজনদের দেখা করার কথা ছিল। অনিবার্য কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক সাক্ষাতের অনুমতি বাতিল করে। সর্বশেষ ১৩ নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউতে তার স্বজনরা সাক্ষাৎ করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App