×

জাতীয়

হর্ন বাজানোয় উপসচিবের গাড়ি আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৪:০৪ পিএম

হর্ন বাজানোয় উপসচিবের গাড়ি আটক
সচিবালয় এলাকায় গাড়ির হর্ন বাজানোর অপরাধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের গাড়ি আটক করা হয়েছে। এমন অপরাধে সরকারি উচ্চপদস্থ এ কর্মকর্তার কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৫০০ টাকা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের আওতাধীন সচিবালয় এলাকায় ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ জরিমানা আদায় করেন। বিষয়টি নিশ্চিত করে কাজী তামজীদ আহমেদ বলেন, সচিবালয়ের সম্মুখের রাস্তায় জনপ্রশাসনের এক উপসচিব গাড়ি নিয়ে যাওয়ার সময় হর্ন বাজান। এ অপরাধে তার গাড়ি আটক করা হয়। এ সময় উপসচিব নিজেই গাড়ির ড্রাইভিং সিটে বসা ছিলেন। সচিবালয় এলাকায় হর্ন বাজানোর অপরাধে একাধিক প্রাইভেট কার, জিপ গাড়ি ও মাইক্রোবাস সহ বেশ কয়েকটি গাড়ি আটক করা হয়। তার মধ্যে শব্দদূষণ করায় পরিবেশ আইনে ১৫টি মামলা ও চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। এর আগে, গত ৮ ডিসেম্বর সচিবালয় এলাকাকে ‘নীরব জোন’ হিসেবে কার্যকর করতে সচিবালয়ের আশপাশে হর্ন বাজালে জেল-জরিমানা নির্ধারণ করে পবিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App