×

জাতীয়

শুদ্ধি অভিযান অব্যাহত রাখার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ এএম

আওয়ামী লীগের পুনঃনির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান শুদ্ধি অভিযান অব্যাহত থাকার কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে আমরা যে অভিযানটা চালাচ্ছি এটা অব্যাহত রাখতে হবে। এ বিষয়ে কোনো আপস নয়। মানুষের মধ্যে আস্থা অর্জন করাতে হবে।

নবমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হওয়ায় শনিবার (২১ ডিসেম্বর) রাতে গণভবনে বিভিন্ন জেলা থেকে আসা কাউন্সিলরা ফুলেল শুভেচ্ছা জানাতে এলে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা আরো বলেন, স্বাভাবিকভাবে একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সাংগঠনিকভাবে সেই দল কিছুটা দুর্বল হয়ে পড়ে। মানুষ সে দলের প্রতি আস্থা হারিয়ে ফেলে। কিন্তু আমরা আত্মবিশ্বাসটা ধরে রাখতে পেরেছি। আর শক্তিশালী সংগঠন হলে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়। আমরা সেটা করতে পারি। এটা আগামীতে অব্যাহত রাখতে হবে।

এ সময় বঙ্গবন্ধুকন্যা দলের নেতাকর্মীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দুটি বই অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা পড়ার আহ্বান জানান। সেই সঙ্গে বঙ্গবন্ধু সম্পর্কে আগামীতে যেসব লেখা প্রকাশ হবে সেগুলো পড়তে বলেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দ্বিতীয় বার নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App