×

জাতীয়

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ আটক ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৩:২৮ পিএম

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ আটক ২
মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ আটক ২
ডাকসু ভিপি নুরের ওপর হামলার অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুলসহ অন্য অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে ডিবির পক্ষ থেকে জানান হয়। সোমবার (২৩ ডিসেম্বর) তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। এর আগে আজ সকালে ডাকসুর ভিপি নুরুল হকসহ অন্যদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে সাংগাঠনিক এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উল্লেখ্য, রবিবার(২২ ডিসেম্বর) দুপুরে নুরুল হক নুরের রুমসহ ডাকসু ভবনে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ। এসময় নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসানসহ তিনজনকে কক্ষে আটকে মারধর করা হয়।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়ি হামলা, নিহত ১

সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়ি হামলা, নিহত ১

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

একরাম হত্যা: ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

একরাম হত্যা: ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App