×

জাতীয়

জোর করে কাউকে পুশব্যাক করবে না ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ১০:২৭ পিএম

ভারতীয় সীমান্ত দিয়ে যারা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে, তারা বাংলাদেশি না হলে বিদায় করে দেয়া হবে। ভারত সরকার জানিয়েছে, জোর করে কাউকে পুশব্যাক করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সিলেট নগরভবনে ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভারতে যদি বাংলাদেশি কোনো নাগরিক অবৈধভাবে থেকে থাকে, তাদের সঠিক যাচাই-বাছাই করে প্রক্রিয়া মাফিক ফেরত আনা হবে। এ কথা ভারতকেও জানানো হয়েছে।

মঙ্গলবার একনেকের সভায় সিলেট সিটি কর্পোরেশন এলাকার উন্নয়নে ১২২৮ কোটি টাকা অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আজ সিলেটে নগর এক্সপ্রেস বাস সার্ভিস চালু হয়েছে, এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। যা নগরবাসীর জন্য সুবিধাজনক হবে বলে আমার প্রত্যাশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরবাসীর সুবিধার জন্য আজ থেকে সিলেটে নগর এক্সপ্রেস বাস সার্ভিস চালু হচ্ছে। আমরা কোনো পরিবহন মালিক, শ্রমিকদের প্রতিপক্ষ নই। সবাই মিলে আমরা সিলেট শহরের যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে চাই। সবাইকে নিয়ে সিলেটকে একটি মডেল নগরী গড়ে তুলতে চাই।

সিলেট নগরী ও এর আশপাশ এলাকার লোকজনকে সেবা দিতে ৪১টি বাস নিয়ে প্রত্যাশিত এ পরিবহন যাত্রা শুরু করেছে। নগর এক্সপ্রেসের ৪১ বাসের মধ্যে নারীদের জন্য থাকছে আলাদা একটি বাস। যার চালক এবং সহযোগীও থাকবেন নারী। প্রাথমিকভাবে এই বাসগুলো টুকেরবাজার থেকে মেডিকেল রোড হয়ে হেতিমগঞ্জ যাবে। টুকেরবাজার থেকে বন্দর টু বটেশ্বর, সুরমা মার্কেট পয়েন্ট থেকে হেতিমগঞ্জ ও এয়ারপোর্ট থেকে কদমতলী হয়ে মোগলাবাজারের হাজীগঞ্জে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App