×

জাতীয়

২০ দলীয় জোটের বৈঠক সন্ধ্যায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ১০:৪৩ এএম

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শরিক দলের অবস্থান তুলে ধরতে বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে।

বৈঠকটি ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন ও জোটের নেত্রী খালেদা জিয়ার মুক্তি, ভারতের নাগরিকপঞ্জি, ঢাকার দুই সিটির নির্বাচন, রাজাকারের তালিকাসহ দেশের সমসমায়িক রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপের মাধ্যমে বৈঠকে যোগ দিতে পারেন বলেও একটি সূত্র জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App