×

জাতীয়

পিইসি ও জেএসসির ফল প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯, ১১:৫১ এএম

পিইসি ও জেএসসির ফল প্রকাশ
পিইসি ও জেএসসির ফল প্রকাশ
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবনে ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে জেএসসি ও জেডিসির ফলের বিস্তারিত তথ্য জানানো হয়। শিক্ষার্থীরা বেলা ১২টা থেকে ফলাফল জানতে পারছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বেলা একটায় সংবাদ সম্মেলনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য প্রকাশ করবে। প্রাথমিক ও জেএসসি পরীক্ষার ফল শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে জানা যাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও (http://dperesult.teletalk.com.bd), এই ঠিকানায় পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফল। এছাড়াও মোবাইল অ্যাপস থেকে জেএসসি-জেডিসির ফলাফল পাওয়া যাবে (www.educationboardresults.gov.bd) এই ঠিকানায়। গত ২ নভেম্বর শুরু হয়েছিল জেএসসি ও জেডিসি পরীক্ষা। দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২৪ লাখ। আর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছিল ১৭ নভেম্বর। দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ২৯ লাখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App