×

জাতীয়

ফিরে এসেছেন সাংবাদিক উৎপল দাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৭, ১০:২৭ এএম

দীর্ঘ দুই মাস ১০ দিন নিখোঁজ থাকার পর পরিবারের কাছে ফিরে এসেছেন সাংবাদিক উৎপল দাস। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় তার বন্ধ মোবাইল ফোন সচল পাওয়া যায়। পরে কথা বলে নিশ্চিত হওয়া যায় তিনি পরিবারের কাছে ফিরছেন। উৎপলের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক চিত্তরঞ্জন দাস বলেন, কিছুক্ষণ আগে তার মায়ের সঙ্গে উৎপলের কথা হয়েছে। সে এখন বাসায় ফিরে আসছে। উৎপলের বন্ধু সমকালের সাংবাদিক রাজিব আহমেদ গণমাধ্যমকে জানান, রাত ১২টার দিকে কে বা কারা উৎপলকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় রেখে যায়। রাজিব উৎপলের ব্যক্তিগত নম্বরে তার সঙ্গে কথা বলেছেন। এর আগে বাবা চিত্তরঞ্জন দাস জানিয়েছিলেন, ১০ অক্টোবর দুপুরে ছেলের সঙ্গে সর্বশেষ তার মায়ের কথা হয়েছিল মোবাইল ফোনে। এরপর বিকেল থেকে মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পাশাপাশি কোনো খোঁজ পাওয়া যায়নি। উৎপল দাস পূর্বপশ্চিমবিডিনিউজের একজন সিনিয়র রিপোর্টার। পরিবারসহ কর্মস্থল থেকেও সাধারণ ডায়েরি করা হয়। তাকে ফিরে পেতে গত সোমবারও ডিআরইউ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কর্মরত সাংবাদিকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App