×

জাতীয়

মানুষরূপী পশুদের ভয়ংকর শাস্তি দেয়া উচিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৭:৩৮ পিএম

মানুষরূপী পশুদের ভয়ংকর শাস্তি দেয়া উচিত

মেয়র প্রার্থী আতিকুল ইসলাম/ছবি: ভোরের কাগজ

নির্বাচিত হলে ঢাকাকে নারী বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, এই শহরে নারীরা যেন অবাধ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে, এর জন্য কাজ করবো। কারণ এমন ধর্ষণের ঘটনা আমাদের মা-বোনদের সঙ্গে হলে সেটা আমরা মেনে নিতে পারবো না। মানুষরূপী পশুদের এমন শাস্তি হওয়া উচিত যেন আর কেউ এমন অপরাধ করার কথা চিন্তা করতে না পারে। এই শহরকে নারীবান্ধব নগরে পরিণত করার অঙ্গীকার করছি। বিষয়টি আমার নির্বাচনী ইশতেহারেও থাকবে এবং এটি আমরা বাস্তবায়নও করবো।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর তিতুমীর কলেজের সামনে ধর্ষণের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে এসব কথা বলেন তিনি। কলেজ শাখা ছাত্রলীগ এই মানববন্ধনের আয়োজন করে। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া আতিককে নির্বাচনী ইশতেহারে নারীবান্ধব নগর গড়ার অঙ্গীকার অন্তর্ভুক্তির আহ্বান জানান।

আতিকুল ইসলাম বলেন, আমাদের যেসব এলাকা অন্ধকার, সেগুলো আলোকিত করতে হবে। তবে এখন মূল দাবি ধর্ষককে শাস্তির আওতায় আনা। এরজন্য আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। তিনি যেমন নুসরাত হত্যার বিচার দ্রুততার সঙ্গে নিশ্চিত করেছেন, তেমনি এবারো দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমরা আসলে আমাদের মায়েদের সম্মান করতে ভুলে গেছি। মা থেকেই তো আমরা সবাই। মা-বোন সবাই। আমরা যদি আমাদের মায়েদের সম্মান করি, বোনদের সম্মান করি, তাহলে এমনটা হতো না।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী, তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শফিকুল ইসলাম বাছেক, ২০নং ওয়ার্ডের প্রার্থী মো. নাছির, সাবেক ছাত্রনেতা মানিক মিয়া, কলেজ ছাত্রলীগের বর্তমান সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App