×

জাতীয়

ধানমণ্ডিতে জাল টাকা তৈরির কারখানা, আটক ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০১:৩৪ পিএম

ধানমণ্ডিতে জাল টাকা তৈরির কারখানা, আটক ২
রাজধানীর ধানমণ্ডিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের অভিযানে (র‌্যাব) কয়েক কোটি টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করে র‌্যাব সদস্যরা। শুক্রবার(১০ জানুয়ারি) সকালে ‘ ধানমন্ডি ৭/এ ’র একটি ভবনের তিন তলায় এই অভিযান পরিচালনা করে র‌্যাব-১০ এর সদস্যরা। র‌্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ধানমণ্ডি-৭ নম্বরের একটি ভবনের তিন তলায় জাল টাকার সন্ধান পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। যারা দীর্ঘদিন ধরে জাল টাকা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। জব্দ করা জাল টাকাগুলো ৫০০ শ এবং ১০০০ হাজার টাকার নোট এবং এখন পর্যন্ত কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে টাকা তৈরির মেশিনসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের এই কর্মকর্তা । অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। https://www.youtube.com/watch?v=5on1eKeMQBo

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App