×

জাতীয়

মুজিববর্ষের ক্ষণগণনা মঞ্চে কামাল-বি.চৌধুরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৬:০৬ পিএম

মুজিববর্ষের ক্ষণগণনা মঞ্চে কামাল-বি.চৌধুরী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি.চৌধুরী)। একই মঞ্চে দেখা যায় গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকেও।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত পুরাতন বিমান বন্দরে (জাতীয় প্যারেড গ্রাউন্ড) মুজিব বর্ষ উদযাপনের ক্ষণগণনার অনুষ্ঠানে মঞ্চে দেখা যায় ড. কামাল হোসেন ও ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী(বি.চৌধুরী)। মঞ্চে আরো উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

এ দিকে বিকেল ৪টা ৫০মিনিটে প্লেনের দরজা খোলা হলে ১৫০ শিক্ষার্থীর একটি দল প্রতীকী বঙ্গবন্ধুকে স্বাগত জানায়। লেজার লাইটের মাধ্যমে দরজার কাছে আলোকিত করা হয় এবং আলোটি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে লাল গালিচার মাথায় এসে থেমে যায়। এ সময় জাতীয় পতাকা নেড়ে প্রতীকী বিমানকে স্বাগত জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App