×

জাতীয়

বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৪:৫৮ পিএম

বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট সেতু এলাকায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী-পুরুষসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

রবিবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ছোট সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আহলাদীপুর হাইওয়ে পুলিশের ওসি মাসুদ পারভেজ বলেন, খানখানাপুর ছোট সেতু এলাকায় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীনলাইনের একটি বাসের সঙ্গে রাজবাড়ীগামী মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতরা মাহিন্দ্রার যাত্রী। এ ঘটনায় ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App