×

জাতীয়

বানরের জন্য বরাদ্দ চাইলেন শাজাহান খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০৮:১৩ পিএম

বানরের জন্য বরাদ্দ চাইলেন শাজাহান খান

সংসদ সদস্য শাজাহান খান/ ফাইল ছবি

মাদারিপুরে বানরের জন্য বিশেষ অর্থ বরাদ্দ ও প্রকল্প চাইলেন সরকারি দলের সংসদ সদস্য শাজাহান খান। সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের আলোচনায় শাজাহান খান এই দাবি জানান। শাজাহান খান তার নির্বাচনি এলাকা মাদারিপুরে বানরের জন্য খাদ্য সরবরাহ প্রসঙ্গে নোটিশ দেন।

নোটিশে শাজাহান খান বলেন, ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার এই বানরগুলোর জন্য খাবার সরবরাহ করেছিল। বর্তমানে সরবরাহ না থাকায় বানররা রাস্তায় মানুষের খাবার ছিনিয়ে নেয়, দোকান থেকে খাবার ছিনিয়ে নেয়, বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করে খাবার ছিনিয়ে নেয়। এখানকার জনগণ বানরের অত্যাচারে অতিষ্ঠ। বানরগুলোকে রক্ষায় তাদের খাদ্যের জন্য অর্থ বরাদ্দ ও প্রকল্প নেওয়া জরুরি।

তিনি বলেন, মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া বন্দর পাট ব্যবসার জন্য প্রসিদ্ধ। এখান থেকে হাজার হাজার মন পাট ভারতে রফতানি হতো। জনশ্রুতি আছে ভারতের তুলারাম বসুরাজ শখের বসে দুটি বানর এখানে এনেছিলেন। সেই সংখ্যা বাড়তে বাড়তে এখন প্রায় দুই হাজার। স্বাধীনতার পর তুলারাম গোডাউন আদমজী পাটকলের গুদাম হিসেবে ব্যবহৃত হত। সেখানকার একজন কর্মকর্তা বানরগুলোকে খাবার দিতেন। ১৯৯১ সালে বিএনপি ওই গোডাউন বিক্রি করে দেয়। এরপর বানরদের খাবার দেওয়া বন্ধ হয়ে যায়।যার ফলে বাদরগুলো অসহায় হয়ে পড়েছে।মানবিক কারণে তাদের খাবার দেয়া প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App