×

জাতীয়

সিটি নির্বাচনে আটঘাট বেঁধে মাঠে নামবে ২০ দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৯:১৫ পিএম

সিটি নির্বাচনে আটঘাট বেঁধে মাঠে নামবে ২০ দল

ঢাকার দুই সিটির নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র ও সমর্থিত কাউন্সিলরদের পক্ষে আটঘাট বেঁধে মাঠে নামবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতারা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

কল্যাণপার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব সৈয়দ মুহম্মদ ইবরাহিম এর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, জাতীয় পাটির মোস্তফা জামাল হায়দার, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপার লুৎফর রহমান, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, এনডিপির ক্বারী আবু তাহের, ডিএল এর সাইফুদ্দিন মনি সহ ২০ দলের নেতারা।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের জনপ্রিয়তায় ভীত হয়ে মিরপুরে স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর নেতৃত্বে তার ওপরে হামলা করেছে। ওই ঘটনায় মামলা করতে চাইলে দুদিনেও মামলা নেয়া হয়নি। ২০ দল এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। তিনি বলেন, ২০ দল মনে করে আসন্ন সিটি নির্বাচন শুধু মেয়র আর কাউন্সিল র নির্বাচিত করার ভোট নয়। এই নির্বাচন দেশের গণতন্ত্র মুক্তি ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ। বৈঠকে গত ২ দিনে বিএসএফ কর্তৃক ৫ জন বাংলাদেশি হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির এই বলেন, সরকারের প্রতিবাদের ভাষা যথেষ্ট শক্ত না হওয়ায় এ হত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

২০ দলীয় জোটের নির্বাচনী মাঠে থাকার বিষয়ে কি পরিকল্পনা নেয়া হয়েছে জানতে চাইলে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ভোরের কাগজকে বলেন, আগামী ৮ দি ন আমরা নির্বাচনী মাঠে থাকবো। সমন্বয় করে ২ প্রার্থীর সঙ্গে প্রচারণা চালাবো। দেরিতে প্রচারণায় নামার কারন জানতে চাইলে তিনি বলেন, এটা জোট নয় বিএনপির একক প্রর্থীরা নির্বাচন করছে। আমাদের সমর্থন তো ছিলো। আমরা প্রকাশ্যে না হলেও কাজ করে যাচ্ছি। তাছাড়া দলয়ি সিদ্ধান্তের বাইরে তো আমরা কিছু করতে পারি না। দল থেকে আজ সিদ্ধান্ত দিলো এখন সক্রিয়ভাবে মাঠে থাকবো।

বৈঠকে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি উপসস্থিত ছিলেন না। এবিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, জামায়াতের কেন্দ্রীয় নেতারা সিটি নির্বাচনের প্রচারণায় অংশ না নিলেও স্থানীয় নেতারা আমাদের প্রার্থীদের সঙ্গে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App